Sunday, July 26, 2015

সাম্প্রতিক আন্তর্জাতিক

 সাম্প্রতিক আন্তর্জাতিক
- আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনকে পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দেয় ৮ ডিসেম্বর।
- পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে ১৩২ জন শিশুসহ ১৪৯ জনকে হত্যা করে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান অব পাকিস্তান(TTP), ১৬ ডিসেম্বর।
- বৈশ্বিক অস্ত্র বাণিজ্য চুক্তি ATT কার্যকর হয় ২৪ ডিসেম্বর।
- EaEU(Eurasian Economic Union) হল কাজাখস্তান, আর্মেনিয়া ও বেলারুশকে নিয়ে রাশিয়ার গড়া নতুন অর্থনৈতিক জোট।
- ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, ২০১৬।
- দলীয় মনোনয়ন পেতে হিলারি "রেডি ফর হিলারি" ক্যাম্পেইন শুরু করেছেন।
- আমেরিকার আড়াইশো বছরের ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট নেই !!! ছ্যা !
- বাংলাদেশ প্রথমবারের মতো ভিয়েনায় আবাসিক কূটনৈতিক মিশন উদ্বোধন করে ১লা নভেম্বর।
- "স্বাধীনতার ঘোষণাপত্র" এর রচয়িতা ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম।
- ২০১৪ সালের বারকিনা ফাসো'র বিপ্লবকে "কালো বসন্ত" নামে অভিহিত করা হয়।
- "41: A Portrait of My Father" হল ৪১ তম মার্কিন প্রেসিডেন্ট রচিত গ্রন্থ। ওয়াটার গেট কেলেঙ্কারির সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা প্রথমবারের মত প্রকাশিত হয়েছে এ গ্রন্থে।
- "The Dramatic Decade: The Indira Years" হল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রচিত তিন খণ্ডের গ্রন্থ।
- বর্তমানে বাংলাদেশ ১০৭টি দেশে ওষুধ এবং ৯টি দেশে সিমেন্ট রপ্তানি করছে। হুররে !
- বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে "বাংলাদেশ" নামকরণ করেন ৫ ডিসেম্বর, ১৯৬৯।
- IPU(Inter-Parliamentary Union) -এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
- CPA(Commonwealth Parliamentary Association) -এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
- South-South Cooperation -এর সভাপতি ড. এ কে আবদুল মোমেন।
- ওবামা প্রশাসনে প্রথম বাংলাদেশী নীনা আহমেদ।
- ব্রিটেনের সার্কিট জজ হিসেবে প্রথম বাংলাদেশী স্বপ্নারা খাতুন।
- IMSO এর মহাপরিচালক বাংলাদেশের মঈন উদ্দিন আহমেদ।
- International Chamber of Commerce এর নির্বাহী বোর্ডের সদস্য ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
- APAP ( Asia Protected Area Partnership )
- জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের "শান্তির সংস্কৃতি" প্রস্তাবনা গৃহীত হয় ১৫ ডিসেম্বর।
- এই প্রস্তাবনার মূল স্লোগান হল- "মানুষের অসহিষ্ণুতা ও ঘৃণা কমালে স্থায়ী শান্তি আসবে"।
- জাতিসংঘের উদ্যোগে গঠিত 'টেকনোলজি ব্যাংক' -এর ১০ সদস্যের পরামর্শক প্যানেলে স্থান লাভ করেন বাংলাদেশী বিজ্ঞানী ফেরদৌসি কাদরী।
- 'দেশ সহায়তা কৌশল অগ্রগতি' (Country Assistance Strategy Progress) বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত রিপোর্ট। এতে বলা হয়েছে গত চার দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পাকিস্তান ও ভারতকে ছাড়িয়ে গিয়েছে।
- ইকোনোমিক্স কী তা তো জানি। কিন্তু অ্যাবেনোমিক্স কী ? ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন, সেটাই 'অ্যাবেনোমিক্স'।

No comments:

Post a Comment